রাহনুমা দিশার জন্ম ১৯৮৩ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রে পড়াশোনা করেছেন। কর্মজীবন শুরু নালন্দা বিদ্যালয়ে, ২০১০ সালে। ২০১৩ সালে কক্সবাজার সরকারি মহিলা কলেজে রসায়নের প্রভাষক হিসেবে যোগ দেন। দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতায় যুক্ত থেকেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার হাজারীবাগে অবস্থিত শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়ে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেন। এটি তাঁর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।