ডা. আবু জামিল ফয়সাল একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যিনি ৪৩ বছর ধরে সামাজিক উন্নয়ন ও জনস্বাস্থ্য ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং যুক্তরাষ্ট্রের এ্যামোরি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক হেল্থ (MPH) সম্পন্ন করেন। বর্তমানে তিনি জনস্বাস্থ্য ও পপুলেশন সাইন্স বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তাঁর লক্ষ্য মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করা। তিনি বিশ্বাস করেন, সুস্বাস্থ্য ও আর্থিক সক্ষমতা একে অপরের পরিপূরক। তাই, রোগবালাই প্রতিরোধ ও মানুষকে সাবলম্বী করে তোলার লক্ষ্যে তিনি কার্যক্রম পরিচালনা করে আসছেন। ‘সমবায়ে সমৃদ্ধি: সফলতার গল্পগুচ্ছ’ বইটি তারই একটি অনন্য প্রচেষ্টা, যেখানে বিভিন্ন সমবায়ের সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। আশা করা যায়, বইটি পাঠকদের অনুপ্রাণিত করবে এবং জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে আত্মনির্ভরতার পথ দেখাবে।