- Shop
- সময় ও দুঃসময়ের কথা
সময় ও দুঃসময়ের কথা
মাহফুজ আনামের কথা ও কথোপকথন
https://uplbooks.com/shop/9789845065382-23891 https://uplbooks.com/web/image/product.template/23891/image_1920?unique=7f22ea0
Tags :
Book Info
বস্তুনিষ্ঠ ও আপসহীন পত্রিকা হিসেবে সুবিদিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম একজন মুক্তিযোদ্ধাও। বাংলাদেশের মুক্তির সংগ্রামে দেশের প্রতি যে আনুগত্য ও অঙ্গীকার তিনি দেখিয়েছিলেন, সেখান থেকে কখনোই বিচ্যুত হননি। স্বাধীনতা পরবর্তী পটপ্রবাহে ব্যথিত হয়ে ইউনেসকোতে চাকরি নিয়ে বিদেশে পাড়ি জমালেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আবারও তিনি দেশে ফিরে এসেছিলেন। বিভিন্ন শাসনামলে নানাবিধ চাপের মধ্যেও তিনি সরব থেকেছেন, সরব রেখেছেন তার পত্রিকাকেও। বিভিন্ন সময়ের তার সাক্ষাৎকার ও বক্তব্যের সংকলন তাই কেবল একটি আর্কাইভ হিসেবে নয়, বরং সকল সরকারের আমলকে মূল্যায়নের এবং সাধারণভাবে বাংলাদেশের সমকালীন ইতিহাস পাঠেও একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হবে। জুলাই গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমে অপতথ্যের মহামারির জবাবে মাহফুজ আনাম যে সাক্ষাৎকারগুলোতে অংশগ্রহণ করেছিলেন, সেগুলিও সময়ের অপরিহার্য দলিল হিসেবে এ সংকলনে স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধকালীন বিবরণ থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন, ডেইলি স্টার-এর জন্ম ও বিকাশ, নানা সময়ে সাংবাদিকতার নানাবিধ সংকট, সরকারের সমালোচনা, কিছু আন্তর্জাতিক বিষয়ের ওপর বিশ্লেষণ ও কিছু ভাষণ নিয়ে এ সংকলনটি সাজিয়েছেন ইমরান মাহফুজ।
ইমরান মাহফুজ
ইমরান মাহফুজ জন্ম ১৯৯০ সালের ১০ অক্টোবর। তার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম এবং মা বিলকিছ বেগম। একাডেমিক পড়াশোনা উদ্ভিদবিদ্যা ও সাংবাদিকতায় হলেও তার মূল ঝোঁক সাহিত্য ও গবেষণায়। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টিরও বেশি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী শোকসভা, কায়দা করে বেঁচে থাকো এবং মুখোশপরা পাঠশালা। কবিতার পাশাপাশি প্রবন্ধ ও গবেষণায় কাজ করছেন। প্রবন্ধের বই কালান্তরের অভিযাত্রী ও লালব্রিজ গণহত্যা। তার সম্পাদিত গ্রন্থগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্পাদনা করছেন সাহিত্য কাগজ কালের ধ্বনি। আহ্বায়ক হিসেবে আছেন আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদে। আগ্রহ দেশভাগ, মুক্তিযুদ্ধ এবং বাঙালির আত্মপরিচয় অন্বেষণে।